মোঃ সিরাজুল ইসলাম
| মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য: |
সমস্ত প্রশংসা আল্লাহ্ তায়ালার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, করুনাময় ও দয়ালু। অগণিত দরূদ ও ছালাম তাঁর জন্য যিনি বিশ্ব জগতের রহমত স্বরুপ, সর্ব শেষ ও সর্ব শ্রেষ্ঠ নবী। আল্লাহ্ তায়ালা দয়া করে আমাদেরকে তাঁর সর্ব শ্রেষ্ঠ নবীর সর্ব শ্রেষ্ঠ উম্মাতের মধ্যে শামিল করেছেন এবং তাঁর সর্ব শ্রেষ্ঠ নবীর মাধ্যমে আমাদের ইহলৌকিক ও পারলৌকিক উভয় প্রকার কল্যাণের জন্য দিক নির্দেশনা স্বরূপ সর্ব শ্রেষ্ঠ কিতাব আল-কোরআন দান করেছেন। তাই কোরআন শিক্ষা করা এবং কোরআনের নির্দেশিত পথে চলা এবং তার প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। দায়িত্ব সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত আছে, সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর (কিয়ামতের দিন) তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই ছেলে-মেয়েদেরকে পবিত্র কোরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কোন বিকল্প নেই। ছেলে-মেয়েদেরকে পবিত্র কোরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মও ইসলামী চেতনায় নৈতিকবান ও আদর্শবান পরিবেশে গড়ে উঠবে এবং পরকালে জান্নাতের পথ সুগম হবে। তাই দ্বীন শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হয়েছে দেশের সর্বত্র অনেক পুরুষ ও মহিলা মাদ্রাসা। সেই সূত্র ধরেই বালক ও বালিকাদের জন্য সম্পূর্ণ আলাদা-আলাদা আবাসিক ও অনাবাসিক সুবিধা প্রদানের নিমিত্তে আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সাহেব তাঁর নিজস্ব জমি দান করে ১৩ই জিলক্বদ ১৪৩৪ হিঃ / ২০শে সেপ্টেম্বর ২০১৩ইং / ৫ই আশ্বিন ১৪২০ বাং রোজ শুক্রবার মাদ্রাসার ঘর নির্মাণ কাজ শুরু করেন।
ঠিকানাঃ গ্রামঃ মাঝগাঁথী, ডাকঘরঃ লালোর,
উপজেলাঃ সিংড়া, জেলাঃ নাটোর।
বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) কর্তৃক নিবন্ধন নং
পুরুষ শাখাঃ ৭/২৫৮৫
মহিলা শাখাঃ ম-৫/১৫১০
ফ্রি কোরআন বিতরণ
অত্র মাদ্রাসায় কোরআন শিক্ষা করলে তাকে বিনা মূল্যে কোরআন প্রদান করা হয়।
কম্পিউটার ল্যাব
এই কম্পিউটার ল্যাবে হাফেজ ছাত্রদের ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় এবং অত্র এলাকার যুবকদের নির্দিষ্ট ফি এর বিনিময়ে ৬মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তৃতা অনুশীলন
অত্র মাদ্রাসার ছাত্রদের নিয়মিত বক্তৃতা অনুশীলন করানো হয়।
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের ইসলামিক বই পুরস্কার প্রদান করা হয়।